ভিন রাজ্যে কাজে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু চন্দ্রকোনার এক যুবকের - The News Lion

ভিন রাজ্যে কাজে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু চন্দ্রকোনার এক যুবকের

 


দি নিউজ লায়নঃ  ভিন রাজ্যে কাজে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে চন্দ্রকোনার এক যুবকের | তাঁর নাম বাপ্পা টুডু (২১) । একমাস আগে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার যাদবনগর এলাকার নয়ন বেরা নামে এক যুবকের সঙ্গে কাজের সন্ধানে বাপ্পা টুডু চেন্নাই যান । মঙ্গলবার সেখানে একটি খালের পাশ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ । বৃহস্পতিবার রাতে গ্রামে তাঁর কফিনবন্দি দেহ আসলে কান্নায় ভেঙে পড়েন পরিজনরা ।


 তাঁদের দাবি তাঁকে খুন করা হয়েছে । তার পরিবারের পক্ষ থেকে প্রকৃত তদন্তের দাবি জানানো হয়। তবে ঠিক কি কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে বলে তার এক প্রতিবেশী জানায় । কিন্তু ওই যুবককে খুন করা হয়েছে বলে তার পরিবারের লোকেরা যে দাবী করেছে সেই দাবিকে সমর্থন করেছেন এলাকার বাসিন্দারা। 


যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে চন্দ্রকোনা টাউন থানায় বিষয়টি জানানো হয়েছে।  সেই সঙ্গে ওই যুবক যার সাথে কাজে গিয়ে ছিল তাকে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছে মৃত যুবকের পরিবার। তবে ওই যুবকের মৃতদেহ তার বাড়িতে নিয়ে আসার পর তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.